এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ীর সামনে ইব্রাহীম শেখ(২৪) নামে এক রাজমিস্ত্রীকে চোর সন্দেহে ও ভিডিও করেছে অবাদ দিয়ে বেধম পিটিয়ে আহত করা হয়েছে এবং তার কাছে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তার মোটর সাইকেলটি ভাংচুর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী রাজমিস্ত্রী ইব্রাহীম বাদী হয়ে মাহিদ শেখকে প্রধান বিবাদী করে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের সুত্রে জানা যায়, উপজেলার মত্তগ্রাম এলাকার মৃত আলাউদ্দিন শেখের পুত্র মাহিদ শেখ নিজে বলয় তৈরী করে গ্রামের নিরীহ পরিবারগুলোর উপর অত্যাচার নিযার্তন করে আসছে।
গত বুধবার রাত ৮ টার দিকে স্থানীয় প্রাইমারী স্কুলের দপ্তরী তাজু শেখকে চোর সন্দেহে বিএনপি নেতা ইয়ামিন স্থানীয় দেলোয়ার শিকদার, নাসির খান, হাশেম পাঠানরা শালিস বসায়। রাজমিস্ত্রি ইব্রাহীম নিজ বাড়ী সামনে শালিস হচ্ছে দেখে শালিসে এসে দাড়ায়। এসময় মাহিদ শেখ নেতৃত্বে ঐ এলাকার হাবিব, শিহন,জুনায়েত, শাওলিন,আক্রাম, মাসুদ,তাজু শেখগং মব সৃষ্টি করে ইব্রাহীম শালিসের ভিডিও ধারণ করেছে আখ্যা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে লাঠি লোহার রড দিয়ে বেধম পিটিয়ে গুরুত্বর আহত করে এবং আহতের পকেটে থাকা নগদ টাকা ও
মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে রাত ১০ টার দিকে পাশে বোন জরিনা বেগম বাড়িতে রাখা ইব্রাহীমের দেড় লক্ষ টাকা মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে ভাংচুর করে খালের পানিতে ফেলে দেয় মাহিদ শেখ গং ।
স্থানীয়রা আরো জানান, মাহিদ শেখ এলাকায় মাটির ট্রলারে মাটি কাজ করতেন। পরে সৌদি আরবে গিয়ে দুই নাম্বারী ব্যবসা শুরু করে কিছু টাকা পয়সা ইনকাম করে। কয়েক বছর পর মাহিদ শেখ দেশে এসে নিজে স্থানীয় কিছু মাদক সেবী ছেলেদের বলয় তৈরী করে এলাকার নিরীহ লোকজনদের উপর অত্যাচার করে আসছে।
ঘটনার ব্যাপারে
অভিযুক্ত মাহিদ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহীম চোরদের সাথে চলাফেরা করে এবং শালিসের ভিডিও করায় তাকে মারধর করে তার মোটর সাইকেল ভেঙ্গে পানিতে ফেলে দেয়া হয়েছে।
এব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমরা শালিসে বসা ছিলাম। পিছন থেকে কে বা কারা ইব্রাহীমকে মারধর করেছে আমি দেখতে পারিনি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
