এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্টে তিন দোকানিকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দেউলভোগ ও বেজগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফফাত আরা সাঈদ।
এসময় পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ এবং ৪ এর ১৪ ধারায় ৩টি মামলায় তিন দোকানির কাছ থেকে ২২ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার(ভুমি) সাফফাত আরা বলেন, উপজেলা ব্যাপী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
