শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আর্থিক জরিমানা মাছ জব্দ 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মানদীর অংশে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মানদীর তীরবর্তী ভাগ্যকুল ও বাঘড়া চর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, শ্রীনগর থানার এসআই শরীফুল ইসলাম শরীফ, মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *