এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিনের সভাপতিত্বে এসময় পবিত্র ঈদুল ফিতরের জামাতসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ, হাসাড়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল কাদের জিলানী।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন,স্যানিটারী অফিসার নাসরিন সুলতানা,শ্রীনগর বাজার কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাঃ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব ও মসজিদের ইমামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
