শ্রীনগরে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি রাবার স্ট্যাম তৈরি চক্রের ৬ সদস্য গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভান্ডারী  (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স,এনআইডি কার্ড,পুলিশসহ বিভিন্ন কর্মকর্তার রাবার স্ট্যাম তৈরি জাল জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ও রাজধানীর ঢাকায় অভিযান পরিচালনা করে ভাগ্যকুল এলাকার রাজু আহমেদ,উমপাড়া এলাকার পলাশ হাওলাদার, মোঃ সবুজ হাওলাদার, মৃনাল কীর্ত্তনিয়া,জুশুরগাঁও এলাকার মোঃ রুবেল, প্রদীপ চন্দ্র সুত্রধর নামে জাল জালতিয়াত চক্রে ৬ সদস্যকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। এসময় তাদের কাছ হতে বিভিন্ন কর্মকর্তা ভুয়া রাবার স্ট্যাম ব্যবহার করে পুলিশ ক্লিয়ারেন্স, ভুয়া আইডি কার্ড পুলিশসহ বিভিন্ন কর্মকর্তা রাবার স্ট্যাম,ব্যবহারকৃত কম্পিউটারে পিসি উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, তারা বিভিন্ন সময় মানুষকে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স,আইডি কার্ড, বিভিন্ন কর্মকর্তা ভুয়া রাবার স্ট্যাম এর জালচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছি তাদের কাছ তৈরি করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হওয়ার পর গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *