শ্রীনগরে বাড়ৈখালী ইউপি সদস্য ও যুবলীগ নেতা সেন্টু গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক সেন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ৈখালী এলাকা থেকে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক সেন্টু বাড়ৈখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং এলাকার একজন পরিচিত রাজনৈতিক মুখ। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে সেন্টুর গ্রেপ্তারের পর থেকেই তার সমর্থক এবং এলাকার একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা মেম্বার মোজাম্মেল হক সেন্টুর মুক্তির দাবি জানিয়েছেন। সমর্থকদের দাবি, তাকে একটি সম্পূর্ণ ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় জড়ানো হয়েছে এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও নিঃশর্ত মুক্তি কামনা করছেন।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট মামলার ভিত্তিতেই আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *