শ্রীনগরে জোড় পূর্বক পৈত্রিক সম্পত্তিতে রাস্তা নির্মাণসহ মাটি কেটে নেয়ার অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড় পূর্বক পৈত্রিক সম্পত্তিতে রাস্তা নির্মাণসহ মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার মৌজার ১৯৩ খতিয়ানের এস এ দাগের ১৮ শতাংশ সম্পত্তিতে জোড় পূর্বক রাস্তা নির্মানসহ জমির মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে ঐ এলাকার মৃত আঃ রহমান মৃধার ছেলে শাহাদাত হোসেন সানু মৃধা, জুয়েল মৃধা ও মামুন মুধাগংয়ের বিরুদ্ধে।
ভুক্তভোগী মনোয়ার বেগম পরিবার অভিযোগ করে বলেন, তার পিতা মৃত শেখ আলী আকবর ঐ দাগের ৩৭ শতাংশ হতে ১৯ শতাংশ জমি তার ভাগনি সখিনাকে দান করে এবং বাকি ১৮ শতাংশ জমি তারা তিন ভাই ছয় বোন পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হন। এই ১৮ শতাংশের মধ্যে সখিনা কৌশলে আরো ৩শতাংশ লিখে নেন। অবশিষ্ট ১৫ শতাংশ জমি থেকে শাহাদাত হোসেন সানু মৃধা গং মনোয়ারা পরিবারের রতন ফেরদৌসী ও সীমাদের কাছ থেকে পৌণে ৬ শতাংশ জমি নামজারী ও বন্টন না করে লিখে নিয়ে মনোয়ার বেগম, মৃত নুরুল ইসলাম, হারুন অর রশিদ,বিউটি বেগম ও শারমিন এই পাঁচ পরিবারের সম্পত্তিতে জোড় পূর্বক জমি কেটে রাস্তা নির্মানসহ জমির মাটি কেটে নিয়ে যায়। এতে মনোয়ার পরিবারগং বাধা নিষেধ করলে তাদের নানা প্রকার ভয়ভীতিসহ নির্মান করা রাস্তা দিয়ে চলাচল করতে দিবে বলে হুমকি প্রদর্শন করেন শাহাদাত হোসেন সানু মৃধা গং।
এব্যাপারে শাহাদাত হোসেন সানু মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে সম্পত্তি কিনেছি। তাদের কোন জমির মাটি কেটে নেইনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *