শ্রীনগরে ‘কেয়ার এইড ডায়াগনোষ্টিক সেন্টার এন্ড হসপিটাল উদ্বোধন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিনদোকান বাজারে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘কেয়ার এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাঢ়ীখালের তিনদোকান বাজারস্থ চায়না কমপ্লেক্সে অবস্থিত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চায়না কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মজিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি কাজী জাকির হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ রাসেল মিয়া।
উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘কেয়ার এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হসপিটাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি এলাকার মানুষের চিকিৎসা ভোগান্তি কমাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *