সিংগাইর পৌরবাজার কামারপট্টিতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই

মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর বাজারের কামারপট্টিতে ৩টি দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থরা হলেন, কামারপট্টিতে অবস্থিত সুমন ও মন্টুর ২টি কামারের দোকান ও পরশ শীলের ১টি সেলুনের দোকান।
ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়,সিংগাইর পৌরবাজার ভোর রাতে ৩টি দোকান আগুন লাগে এ খবর পেয়ে স্থানীয় লোকজন ও সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দায়িত্ব থাকা মো.রতন আলী বিষয়টি দুপুরে নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট আগুনের সূত্রপাত হতে পারে । অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *