দোহারে বেড়াতে এসে ছয় বছরের শিশুর মৃত্যু

ঢাকার দোহারের নারিশা খালপাড় এলাকায় দাদা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে আজমিনা সিদ্দিক নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার নারিশা খালপাড় এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে এবং স্বপরিবারে ঢাকায় বসবাস করতেন আজমিনার বাবা, মা।
নিহতের দাদা নজরুল আকন্দ জানান, আজ (শনিবার) ঢাকা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসে আজমিনা ও তার বাবা-মা। দুপুরে সবাই খাবার খাওয়ার সময় সবার অজান্তেই পাশের পুকুরপাড়ে গিয়ে আজমিনা পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে আজমিনাকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *