এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধুকে মারধর করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্ব আহতবস্থায় ঐ গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসা জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এব্যাপারে গৃহবধু বিউটি বেগম বাদী হয়ে একই গ্রামের মিল্লাত বাবুর্চিসহ ৫জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,ভুক্তভোগী গৃহবধু বিউটি বেগম কিছুদিন পূর্বে ননাস শাহানাজের মেয়ে জামাতা প্রবাসী কামাল এর কাছে থেকে ৮০ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে সময় অতিবাহিত হওয়ার পর গৃহবধু টাকা পরিশোধ না পারলে কামাল বিষয়টি তার শ্বশুর মিল্লাত বাবুর্চিকে জানান। মিল্লাত বাবুর্চি গৃহবধুর কাছে জামাতা কামালের পাওনা চাইতে গেলে সে এখন দিতে না বলে অপারগতা প্রকাশ করায় গৃহবধুকে কু-প্রস্তাব দেন মিল্লাত বাবুর্চি। এতে গৃহবধু রাজি না হওয়ায় ঘটনার দিন মিল্লাত বাবুর্চিসহ শাহানাজ,মিরাজ, নিরব ও নুরজাহান গং গৃহবধুর বাড়িতে এসে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ইট দিয়ে মুখে আঘাত করে গুরুত্বর আহত করে এবং মাথার চুল ও পরনে কাপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে। আশপাশের লোকজন এগিয়ে গেলে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত মিল্লাত বাবুর্চির কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা এলাকায় এসে ঘটনার সত্যতা যাচাই করেন। আমি উপস্থিত থাকবো।
স্থানীয় ইউপি সদস্য মাসুম খান বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনা সঠিক।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই নার্গিস জানান, এব্যাপারে অভিযোগ পেয়েছি। ওসি স্যার যাকে তদন্তভার দিবেন তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন।
