শ্রীনগরে উত্তর বালাশুরে একসনা জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একসনা জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুনবাজার এলাকায় বেসঢালাই ও আরসিসি পিলার করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠে ঐ এলাকার আনেছ মৃধাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।

রহস্যজনক কারণে নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ শ্রমিকরা বহালতবিয়তে ওইসব বহুতল ভবন নির্মাণের কাজ করতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উত্তর বালাশুর নতুনবাজারের উত্তর-পশ্চিম কোনে নাগরনন্দী খালের পূর্ব পাশে মৃত কালাম মৃধার পুত্র আনেছ মৃধা একসনা জমি লীজ নিয়ে সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে বেজ ঢালাই করে আরসিসি পিলার দিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণ শ্রমিকরা একতলা ভবনের কাজ শেষ করে দ্বিতীয় তলার ভবনের নির্মাণ করতে দেখা যায়।

সরকারি নিয়ম অনুযায়ী, একসনা লীজের জমিতে স্থায়ী বা পাকা ভবন নির্মাণ করা যায় না। কিন্তু ঐ এলাকার কিছু ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে নিজস্ব অর্থায়নে পাকা ভবন নির্মাণ করছে।
স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে, এই ব্যক্তিরা কিভাবে আইন ভেঙে ভবন নির্মাণের সাহস পায়? এই ধরনের অবৈধ নির্মাণ কার্যক্রম ও সংশ্লিষ্টদের রহস্যজনক আচরণ নিয়ে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
এই ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এগুলো সরকারী নিয়ম-কানুনের সরাসরি লঙ্ঘন বলে জানান স্থানীরা।

একসনা জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণকারী আনেছ মৃধার কাছে এ বিষয়ে জানতে তিনি বলেন, এরকম সরকারী জমি লীজ নিয়ে আশপাশের একাধিক বাড়িতেই বহুতল বিল্ডিং নির্মান করেছে। তাদের দেখাদেখি আমরাও করেছি।

এ ব্যাপারে রাঢ়ীখাল ইউনিয়ন সহকারী তহসিলদার আমির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *