এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে দক্ষিণ পাইকশা মেম্বার প্রার্থী হিসাবে উঠান বৈঠক করছেন মোঃ সুমন শেখ। তিনি কলাপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, গত ৩১ জুলাই শুক্রবার বিকাল ৫ ঘটিকায় প্রার্থীর নিজ বাড়ীতে এলাকাবাসীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, শহীদ শেখ সভাপতিত্বে ও আহসান হাবিব সঞ্চালনায়, এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,বিপ্লব হোসেন নাঈম শ্রীনগর উপজেলায় আহ্বায় কমিটি সদস্য যুবদল,অপূর্ব হাসান রনি কোলাপাড়া ইউনিয়ন যুবদল নেতা,জনি বেপারী কোলাপাড়া ইউনিয়ন যুবদল নেতা, আসলাম সরদার সাবেক সদস্য সচিব কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা, হামিদুল খান সভাপতি কোলাপাড়া ইউনিয়ন যা সাজ, মেম্বার প্রার্থী মোঃসুমন শেখ বলেন, আমার প্রতি আপনাদের যে ভালোবাসা ও আন্তরিকতা ছিলো সেই ভালোবাসা আমি আপনাদের সন্তান ও ভাই হিসাবে সকলের কাছে চাই। আমি যদি, দক্ষিণ পাইকশা ৯নংওয়ার্ডে মেম্বার হয়ে নির্বাচিত হই, মহান আল্লাহ তালা যদি আমাকে এই এলাকার মেম্বার হিসাবে নির্বাচিত করেন তাহলে আমি এলাকার রোড ঘাট উন্নয়ন করব সরকারি বরাদ্দ কম আসলে আমি আমার সাধ্যমত টাকা দিয়ে উন্নয়ন করব ও এলাকার প্রত্যেকটি রাস্তার মোড়ে একটি করে ল্যাম্পপোস্ট লাগিয়ে দেব, আপনারা আমার পাশে থেকবেন । আমি বলি আপনাদের ভালোবাসা পেলে টাকা পয়সার দরকার হয়না। আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয় তাহলে আমি আইনকে শ্রদ্ধা রেখে এলাকার মুরুব্বীদের নিয়ে বিচার কার্য সম্পন্ন করবো। আমি একটা কথা বলতে চাই এই কোলাপাড়া ইউনিয়নে কে মাদকমুক্ত করব ।
উপস্থিত বক্তাগন বলেন মোঃসুমন শেখ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের কথা ও এলাকার জনগনের প্রতি তার যে টান ও ভালোবাসা ছিলো তা স্মরন করে সকলেই একাত্ব হয়ে মোঃ সুমন শেখ মেম্বার হিসাবে নির্বাচিত করার প্রত্যয় ব্যাক্ত দেন ।
