শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যু

শেরপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাগ্নের লাঠির আঘাতে রোজিনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা আরএমটি হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগমের মৃত্যু হয়। রোজিনা বেগম সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়াগড় এলাকার হাতেম আলীর স্ত্রী।

বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে রোজিনা বেগমের সাথে তার ননদ কাজলী বেগম ও ছেলে কাদের মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২১ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সীমানায় রোজিনা বেগম ও তার সৎ ছেলে মজনু মিয়া একটি সজনা গাছ লাগাতে গেলে কাজলী বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *