ডেস্ক রিপোর্ট : আবারো শুরু হচ্ছে সেরা রাঁধুনী, রান্নার প্রতিভার কথা জানবে সারাদেশ। এ উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
‘শুধু ঘরের মানুষ আর পরিচিত মহল নয়, অপনার দক্ষতার কথা এবার জানবে সারাদেশ’ স্লোগানে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে সেরা রাঁধুনীর ষষ্ঠ আসর সেরা রাঁধুনী ১৪২৭। অনুষ্ঠানটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে। খুঁজে বের করা হবে বাংলাদেশের আনাচে কানাচে থাকা রান্নায় পারদর্শী সেরা রাঁধুনীদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড এন্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজসহ প্রতিষ্ঠানটির আরো অনেকে।
