ঢাকার দোহারের শাইনপুকুর তানজীমুল উম্মাহ দাখিল মাদ্রাসার চারজন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে এ মাদ্রাসা থেকে ৮ম শ্রেণিতে রবিউল এবং সুমাইয়া ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে এবং দোহার উপজেলা মাদ্রাসা পর্যায়ে যথাক্রমে ১ম ও ২য় স্থান অর্জন করেছে।
পাশাপাশি হাফসা জাহান আর্শি ৮ম শ্রেণিতে এবং যায়েদ হোসেন ৫ম শ্রেণিতে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে। তাদের অসাধারণ কৃতিত্বে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ আনোয়ার হোসাইন মাদানী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভিভাবকবৃন্দ, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎতের জন্য সকলের কাছে দু’আ কামনা করেন।
এ বিষয়ে আনোয়ার হোসেন জানান, এ মাদ্রাসায় অনেক প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে শুধু প্রয়োজন সঠিক পরিচর্চা। তিনি আরো জানান, কিশোরকন্ঠ পাঠক ফোরামের বৃত্তি পরীক্ষায়ও তারা সফলতা অর্জন করেছে।
