যে ৪ ধরনের ব্যক্তিকে আল্লাহ বেশি ঘৃণা করেন

ডেস্ক রিপোর্ট : আল্লাহ তাআলা মানুষের অনেক কাজ খুব বেশি পছন্দ করেন আবার অনেক কাজ একেবারেই ঘৃণা করেন। এসব কাজ বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কিত। কারণ এ কাজগুলোর অপরাধ ব্যক্তিভেদে কমবেশি হয়ে থাকে। সে হিসেবে ৪ শ্রেণির ব্যক্তির কিছু কাজ আল্লাহ তাআলা খুব বেশি ঘৃণা করেন। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, চার ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অপছন্দ করে। তারা হলো-
– অত্যাধিক কসম করে পণ্যসামগ্রী বিক্রয়কারী।
– গরিব কিন্তু অহংকারী।
– বৃদ্ধ ব্যভিচারী।
– অত্যাচারী বাদশা (শাসক বা দায়িত্বশীল)।’ (নাসাঈ, বাইহাকি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *