যাত্রাবাড়ীতে মৎস্য আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে একটি মৎস্য আরতে র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম প্রবাসী (অফিস অফিসার) জানান র‍্যাব -১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বিএম মোস্তফা জামালের উপস্থিতিতে আজ সন্ধ্যা ছয়টায় এই অভিযান চালানো হয়।এসময় জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে আয়েশা এন্টারপ্রাইজ নামক একটি মাছের ভারতের মালিককে দুই লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক দুই লক্ষ পনেরো হাজার টাকা মূল্যের চারশত পঁয়ত্রিশ কেজি জাটকা ইলিশ জব্দ করেন এবং জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় দান করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানটি জাটকা ইলিশ সংরক্ষন ও ক্রয়-বিক্রয় করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *