যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের জানাজা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহিন আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুর মোহাম্মদের জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টায় তেঘরিয়া ইউনিয়নে অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের আগে তাকে রাষ্টীয়ভাবে যথাযোগ্য গার্ড অপ অনার দেয়া হয়। নুর মোহাম্মদের জানাজার নামাজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত ছিলেন।

এছাড়া ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ,আওয়ামী লীগ নেতা-কর্মী, গন্যমান্য বাক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ জানাজা নামাজে অংশগ্রহন করেন।

এর আগে বাঘৈর আইলাপাড়া জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ আছর লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে তার তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা-মার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

গত ১৫ আগস্ট ভারতের দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *