মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাগরকে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার আর্থিক সহযোগীতা প্রদান

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাগর সুত্রধরকে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা আর্থিক সহযোগীতা প্রদান করেছে। বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গঠনতন্ত্রের মূল ধারা’প্রবাসী ও তার পরিবারের কল্যাণে পাশে থাকার আলোকে সংস্থার সদস্য সজিব সুত্রধরের ছোট ভাই সাগর সুত্রধর মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীবৃন্দসহ অন্যান দ্বায়িত্বে থাকা ব্যক্তিবর্গ তার চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি তার চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের কাছে পঁচিশ হাজার টাকা হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা হরে কৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান , উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ, মো. কামাল হোসেন, বাবুল হোসেন ভুলু, মঞ্জুর আলম, মো. শহিদুল ইসলাম, সাইফুর রহমান সজিব, মো. মমিন , আনোয়ার হোসেন, স্বপন আহমেদ, উপদেষ্টা ও অর্থ সম্পাদক মুহাম্মদ উজ্জল, সহ অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মো. রাফায়েত বাদল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ আল কারীমসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *