মেঘুলায় অবৈ’ধ তেলের মজুদ রাখায় একজনকে ৭ দিনের কা’রাদণ্ড ও অর্থ দণ্ড প্রদান

ঢাকার দোহার উপজেলায় অবৈধ তেলের মজুদ রাখার অপরাধে মো. করিম মন্ডল নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার মেঘুলায় কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এ সময় অভিযানে দোহার থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *