এমএ কাইয়ুম মাইজভান্ডারী( মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ব্রীজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সোহান শেখ (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের বসিয়ার বাড়ি ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান একই উপজেলার যশলং গ্রামের আবু বক্কার শেখের ছেলে।
উপজেলার দীঘিরপাড় ফাঁড়ির ইনচার্জ আনসার উজ্জামান জানান, উপজেলার কালীবাড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে টঙ্গীবাড়ি বাজার এলাকায় যাচ্ছিলো সোহান। পথে ধীপুর ইউনিয়নের বসিয়ার বাড়ি ব্রীজের উপর উঠলে নিয়ন্ত্রন হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান সে।
পরে খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ও দীঘিরপাড় ফাঁড়ি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
