মানুষের পাশে দাঁড়াতে কোনো পদ পদবী লাগে না -মোহা. নূর আলী

নিজস্ব প্রতিনিধি : আমি বঙ্গবন্ধুর ডাকে এবং বাংলাদেশের প্রতি দেশপ্রেমকে বুকে ধারণ করে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগ গঠিত হয়েছে। তখন থেকেই আওয়ামীলীগের প্রতি দুর্বল ছিলাম। আওয়ামীলীগে আমার কোনো পদ পদবী নেই। কিন্তু আওয়ামীলীগ সরকারের যে কোনো ক্লান্তিকালে নিজেকে দলের জন্য বিলিয়ে দিয়েছি। তাই আমি বলতে চাই মানুষের পাশে দাঁড়াতে কোনো পদ পদবী লাগে না শুধু প্রয়োজন আন্তরিকতা বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মহীন বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনই মন্তব্য করেছেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী।

বাংলাদেশ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এবং ঢাকা জেলা প্রশাসনের বাস্তবায়নে দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী কর্মসূচি বাস্তবায়ন করেন।

নূর আলী বলেন, আপনারা সবাই জানেন সাড়া বিশ্বে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশও এ আঘাত থেকে বাদ পরেনি। করোনা প্রভাব বেড়ে যাওয়ায় বর্তমান বাংলাদেশে লকডাউন চলছে। ফলে অনেক পেশাজীবী শ্রমিক বেকার হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত ব্যাংকের প্রতি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপির সাথে কথা বলি। মূলত তারই নির্দেশনায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এবং ঢাকা জেলা প্রশাসনের বাস্তবায়নে আজ আপনাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। আমি যতদিন বেচে আছি বাংলাদেশের যে কোনো দুর্যোগ বা ক্লান্তিকাল মুহুর্তে আমি বাংলাদেশের পাশে থাকবো।

ইউনিক গ্রুপের এমডি বলেন, আমি যখন ২০০১ সাথে জাতীয় নির্বাচনে অংশ নিই তখন পশ্চিম অঞ্চলের জনগণ আমার কাছে বেড়িবাঁধ নির্মাণের দাবি করেন। আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে ততকালীন পানি মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবকে আমার নেতৃত্বে ৪ বার এ অঞ্চলে এনে কাশিয়াখালী বাধটি নির্মাণ করি। তখন টাকার অভাবে কাজটি বন্ধ হয়ে যায়। পরে আমার নিজের টাকায় এই বাঁধ নির্মাণ কাজ শেষ করি। পরে যখন বিএনপি ক্ষমতায় আসে ঠিকাদার তাদের টাকা তুলে নেয়। তারা আমাকে আর কোনো টাকা ফিরত দেয়নি।

এছাড়া নবাবগঞ্জ টু হেমায়েতপুর যে সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছেন। এই রাস্তা কিন্তু সেনশন হয়ে বাতিল হয়ে যায়। পরে আমি দুই দিন ততকালীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বাসায় গিয়ে তারই সহধর্মিনী আইভি রহমানের সমর্থনে রাস্তাটি পুনরায় সেনশন করি। এই তথ্য গুলো আপনাদের অনেকেরই অজানা।

করোনা মহামারীর ভয়াবহতার কথা স্মরণ করে নূর আলী সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের তিনটি বিষয় মেনে চলতে হবে, ঘরের বাহির হলেই মাস্ক পড়বেন, নিয়মিত হাত ধোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনারা জানেন, ইতিমধ্যে করোনা ভ্যাকসিন আপনাদের দৌড় গোড়ায় পৌছে গিয়েছে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টিকা নিন। টিকার গুরুত্ব বর্ণনা করে তিনি বলেন, যারা বিভিন্ন কলকারখানায় বা অফিসে যাতায়াত করেন খুব শিগগিরিই টিকা ছাড়া তাদের অফিস অ্যালাউ করবে না। তাই আপনাদেরকে অবশ্যই টিকা নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সুনাম করে নূর আলী বলেন, আপনারা ভাগ্যবান, সালমান এফ রহমানের মত একজন বড় মাপের লোককে সাংসদ হিসেবে পেয়েছেন। তিনি দোহার নবাবগঞ্জের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন সভা সেমিনারে যোগ দিচ্ছেন। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। এছাড়া বাংলাদেশে করোনা ভ্যাকসিন আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকাও পালন করছেন তিনি। ইতিমধ্যে সালমান এফ রহমান বাংলাদেশে যাতে করোনা ভ্যাকসিন তৈরী করা যায় শিগগিরিই সেই উদ্যোগও হাতে নিচ্ছেন।

দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াস মেহেদী, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, ইস্টার্ন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহমেদ শাহিন, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ, হেড অফ কমনিকেশন জিয়াউল করিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায় মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা রেজাউর রহমান, আবেদ হোসেন, তপন মোল্লা, জলিল বেপারী, দেওয়ান তুহিনুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *