মানিকগঞ্জ আদালতে সাজানো প্রত্যয়নপত্রের অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মো. রকিবুল হাসান বিশ্বাস , সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় প্রতিপক্ষ মামলার দায়/সাজা থেকে বাঁচতে আদালতে দাখিলকৃত সাজানো প্রত্যয়নপত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার । রবিবার( ৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগী পরিবারের আয়োজনে সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন প্যারামাউন্ট টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভিকটিমের পরিবারের পক্ষে ওমর ফারুক লিখিত বক্তব্যে জানান,তাদের বসতবাড়ি থেকে সড়কে বের হওয়ার একমাত্র পায়ে হাটার রাস্তাটি বিগত ৩০ জুন ২০২০ সালে প্রতিপক্ষ মো.রফিকুল ইসলাম মাস্টার গং বন্ধ করে দেন। বিষয়টি তার মা,বাবা,দাদী প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ হয়ে তাদের মারপিট করে ষাটোর্ধ্ব নারী তার দাদির বাম হাত ভেঙ্গে ফেলে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করান। পরবর্তীতে সিংগাইর থানায় একটি মামলা ( নং- ১১(৭)২০২০ সিং) দায়ের করেন । মামলটি পিবিআই তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সে মামলায় ১ নং আসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.রফিকুল ইসলাম ও ২ নং আসামী তার ছোট ভাই মহিদুর রহমান হাজতবাস করেন। জামিনে মুক্তি পেয়ে আসামীগন নানাভাবে হুমকি ধামকি দিতে থাকেন। তারা অসহায় হয়ে নিরবে সহ্য করে থাকেন বলে অভিযোগে উল্লেখ করেন। এর মধ্যে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আদালত চার্জগঠন করে স্বাক্ষী প্রমান গ্রহন করেন। ৫ বছর পর হঠাৎ ঘটনার মূলহোতা ১ নং আসামী রফিকুল ইসলাম মাস্টার বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা শাখার প্যাডে একটি সাজানো প্রত্যয়ন পত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন। যেটা গত ৩০ জুলাই ২০২৫ ইং তারিখে মানিকগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি মোহাম্মদ.আক্রাম হোসাইন স্বাক্ষর করেন। এ বিষয়ে অন্যান্য শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে জানাযায়,যে তারিখে মানিকগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি ও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ.আক্রাম হোসাইন স্বাক্ষর করেছেন তার ১ বছর আগেই তিনি অবসরে চলে যান। প্রত্যয়নপত্রে যা উল্লেখ রয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। ষাটোর্ধ্ব নারীর বাম হাত ভেঙ্গে দেয়ার দায় থেকে বাঁচতে সে স্কাউটসের নথিপত্র কাজে লাগানোর চেস্টা করছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে তার অপরাধ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছেন । সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠ ও ন্যায় বিচার দাবি করেন ।
এ সময় ভিকটিম বরুন বিবি, তার পুত্র মুক্তার হোসেনসহ স্থানীয় সাকিব হোসেন,সোহান হোসেন, জসিম মিয়া, জুবায়ের ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *