মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জয়পাড়া কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : ভারতে ক্ষমতাসীন দল বিজেপির নেতা নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কুটূক্তির প্রতিবাদে দোহার উপজেলার জয়পাড়া কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে জয়পাড়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের উদ্যোগে জয়পাড়া কলেজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রতনচত্বর, থানার মোড়, করম আলীর মোড় হয়ে পুনরায় কলেজে এসে শেষ হয়।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা মহানবীকে নিয়ে কটুক্তিকারীদের কঠিন বিচারের দাবী জানান। এ সময় শিক্ষার্থীরা ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলামবিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সারা বিশ্বের মুসলিম সমাজ এক হয়ে আমরা এই কুলাঙ্গার দুই নেতার ধর্মীও শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ পণ্য বয়কট হোক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া তুলে হোক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব।’

এসময় আরও উপস্থিত ছিলেন মো. রুবেল চোকদার, আব্দুল আহাদ, মো. আরিফ. মো. মাহি সানজিদ, মো. সামির, মো. হাবিবুর রহমান, মো. মানিক চান, মো. ইফতিসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *