মসজিদ বানাতে জমানো টাকা দিয়ে দিলেন ভিক্ষুক

অনলাইন ডেস্কঃ দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ভিক্ষা করে জমানো ২০ হাজার ৫শ টাকা মসজিদে দান করেছেন খুলনার ভিক্ষুক খালেক হাওলাদার। তার এই অর্থ সাহায্য দিয়ে মসজিদের জন্য ৫০ বস্তা সিমেন্ট কেনার কথা রয়েছে।

এদিকে একজন ভিক্ষুকের জমানো টাকা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এর আগেও খালেক হাওলাদার স্থানীয় ছানিয়াতুল জামে মসজিদের জন্য ২০ হাজার টাকা দান করেছিলেন।

দানশীল এই ভিক্ষুক খালেক হাওলাদার জানান, তিনি এক সময় ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। সে সময় তার স্ত্রী মারা যান। স্ত্রীকে হারিয়ে খালেক মানসিকভাবে ভেঙে পড়েন। শোকে অসুস্থ হয়ে স্বাভাবিক চলাচলের শক্তি হারিয়ে ফেলেন। সেই

থেকে ক্রাচে ভর করে চলাচল করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে চলছেন। ঘর-বাড়ি না থাকায় রাস্তার পাশে গায়ে পলিথিন পেঁচিয়ে ঘুমান।মসজিদ কমিটির সভাপতি মো. শামীমুর রহমান শামীম বলেন, ‘ভিক্ষুক খালেক তার ক্ষুদ্র দান দিয়ে সবার চোখ খুলে দিলো। এটি একটি অনন্য দৃষ্টান্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *