স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের সন্তান এ্যাডভোকেট মো. মনিরুজ্জামান রুবেল এবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের লিগ্যাল এইডের আইনজীবি মনোনিত হয়েছেন। তিনি ইতি পুর্বে সুপ্রিমকোটের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল ছিলেন।তিনি এখন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির পক্ষে আপিল বিভাগে মামলা পরিচালনা করবেন।
এ্যাডভোকেট মো. মনিরুজ্জামান রুবেল কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবার নাম মরহুম নুরু হাজী । তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে আইন বিষয়ে শিক্ষা জীবন শেষ করে উচ্চতর ডিগ্রী নেয়ার জন্য যুক্তরাজ্যে যান। সেখান থেকে আইন বিষয়ে আরও উচ্চতর ডিগ্রী অর্জন করে তিনি বাংলাদেশে ফিরে আসেন। পরে তিনি হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে আইন পেশায় যোগদান করেন। ২০০০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত নাগরিকদের জন্য সরকারিভাবে আইন সহায়তা দেয়ার জন্য লিগ্যাল এইড সেবাটি চালু করেছিলেন।
পরবর্তীতে ২০০৮সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে এই সেবাটি আরও জোগেসরে চালু করা হয়। বর্তমানে এই সেবাটি দেশের সব আদালতে চালু রয়েছে।
