নিখোঁজের ছয় দিন পর ভোলায় একটি অজ্ঞাত লাশ উদ্ধারের খবরে হাসান শেখের পরিবারে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটেছে। পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করতে পারেননি।
এর আগে গত ১৪ এপ্রিল ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকার পদ্মা নদীতে নিখোঁজ হন হাসান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের ছয় দিন পর ভোলার একটি এলাকায় তার লাশ ভেসে উঠেছে- এমন খবর পেয়ে পরিবার সেখানে গিয়ে লাশ শনাক্তের চেষ্টা করেন। তবে যিনি এ তথ্য দিয়েছিলেন, তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায়, হাসান শেখের কোনো লাশ পাওয়া যায়নি। তবে পরিবার এখনো হাসানের সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।
হাসান শেখের বাড়ি খৈরখোলা, বাগড়া এলাকায়। তিনি সাহাবুদ্দিন শেখের একমাত্র ছেলে।
