বিদ্যুতে শেখ হাসিনার অবদান অভাবনীয় : পনিরুজ্জামান তরুন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে বিদ্যুতে তার অবদান অভাবনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। শুক্রবার (১ মার্চ) রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুজাপুর নবারুণ সংঘ আয়োজিত আবুল কালাম মিয়া স্মৃতি সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তরুণ বলেন, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এ রহমান দোহার-নবাবগঞ্জকে ঢেলে সাজাচ্ছেন। দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মডেল। আগামী ৫ বছরে এই দুই উপজেলায় কোন কাচা রাস্তা থাকবে না।
খেলার শুরুতেই অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ সম্মানিত অতিথি ছিলেন।
সুজাপুর নবারুন সংঘের সভাপতি এইচ এম গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলিমুর রহমান খান পিয়ারা, এম এ বারী বাবুল মোল্লা, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সুজন বাবু, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল শিকদার, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল আহাদ রনক, নবাবগঞ্জ আমিন সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, শিকারীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *