বিডায় যুক্ত হচ্ছে আরও ১৪ সেবা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ানস্টপ সার্ভিসে (ওএসএস) আরও ১৪টি সেবা যুক্ত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এসব সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

বিডা সূত্র বলছে, আগামী ১০ ডিসেম্বর বিডার ওএসএস পোর্টালে পরিবেশ অধিদপ্তরের ১২টি, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের একটি এবং বিডার একটিসহ মোট ১৪টি সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিডার তথ্য অনুযায়ী, ওএসএসের মাধ্যমে তারা ২১টি সেবা প্রদান করছিল। ওএসএসের মাধ্যমে বিডা ৩৫টি প্রতিষ্ঠানের ১৫৪টি সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *