বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার এ ঘটনায় নিহত যুবকের নাম আবুল কালাম আজাদ (৩০)। তিনি ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।এতে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাত পান। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝলঙ্গী বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *