প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেনজির-তরুনের ঈদ শুভেচ্ছা বিনিময়

নাজমুল হোসেন অন্তরঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি বাসভবন গণভবনে দলের নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার সকালে এক অনারম্বর পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর ঢাকা দক্ষিণ, উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *