পিআইবিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এ তিন দিনব্যাপী নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠিত হয়েছে। পিআইবির সেমিনার কক্ষে আজ দুপুর দুইটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির সিইও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, পিআইবির পরিচালক ফুয়াদ হাসান ও প্রশিক্ষণ কো অর্ডিনেটর মোঃ শাহ আলম সৈকত প্রমূখ।

পি আই পি কর্তৃপক্ষ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাছাই করে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গত ১অক্টোবর থেকে এই প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *