নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ে জাতীয় বই উৎসব

ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ে জাতীয় বই উৎসব পালিত। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি বই উৎসব পালন করা হয়। বছরের ১ম দিনেই নতুন বই পেয়ে আনন্দিত হয় শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, সাপ্তাহিক জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকার প্রকাশক বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বেপারী, অভিভাবক সদস্য আকতার ফারুক, জয়নাল কাজী, আবেদ আলী প্রমুখ।

পরে প্রতিবছর ঐ বিদ্যালয়ের এস. এস. সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ ৫,০০০ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের ঘোষণা দেন সাপ্তাহিক জাগ্রত জনতা ও নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *