নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর বাজারে হযরত বড় পীর আ. কাদের জিলানী (রঃ.আঃ) এর ৩৩তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলার খানেপুর বাজারে এ অনুষ্ঠান করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরী, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলীল, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ বারী মোল্লা বাবুল, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আশরাফ, কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরু উদ্দিন পত্তনদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজন সরকার শম্ভু, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল আহাদ রনক, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল শিকদার প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক অ্যাড. মো. নান্নু মিয়া, সঞ্চালনায় ছিলেন ওরশ মোবারক কমিটির সাধারণ সম্পাদক সজল আহমেদ।
