নবাবগঞ্জে লক্ষ্মীপূজায় আরতি প্রতিযোগিতা

 নিজস্ব প্রতিবেদক.: সনাতন ধর্মাবলম্বীদের দেবী কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা সবুজ সংঘের আয়োজনে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে ক্লাব প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। প্রতিযোগীতায় অন্তত ২৫ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইরিশ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সরকার রাজন, ঢাকা জেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি কমল কান্তি সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার।

পুরাতন বান্দুরা সবুজ সংঘের সভাপতি কৃষ্ণ কুমার সন্ন্যাসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত মন্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজধানীর তেজগাঁও থানা সনাতন সংঘের সদস্য বিদ্যুৎ সাহা, তেজগাঁও থানা যুব ঐক্য পরিষদের সভাপতি অশ্রু রায়, স্থানীয় সমাজকর্মী সুদীপ্ত চক্রবর্তী শ্যামল, সিপ্ত মোদক, নিরব পাল প্রমুখ।

এর আগে সন্ধ্যায় অতিথিবৃন্দ, উপজেলার ছোট বকস্নগর মনিহাটি সার্বজনীন পূজা কমিটির আয়োজনে লক্ষ্মী পূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদান করেন। মন্দির কমিটির সুনীল চন্দ্র দাস, দিলিপ চন্দ্র দাস অনুষ্ঠান পরিচালনা করেন। রাতে পুরাতন বান্দুরা নবোদয় সমবায় সমিতির আয়োজনে শ্রী শ্রী লক্ষ্মী মন্দির প্রাঙ্গনে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *