নবাবগঞ্জে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ১৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্নস্থানে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৩টি মামলায় ১৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনী, বিজিবি ও নবাবগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *