নবাবগঞ্জে মায়ের স্বপ্নপূরণে বর-কনে এলো হেলিকপ্টারে

নিজস্ব প্রতিবেদক. স্বপ্ন কে না দেখে। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে৷ সে স্বপ্ন যদি হয় অতি প্রিয় মানুষ মায়ের। তা পূরণে চেষ্টার কেউ কমতি রাখে না। তাই মায়ের স্বপ্ন পূরণে পূত্রবধূ নিয়ে বাড়ি ফিরলেন হেলিকপ্টারে করে৷

ঘটনাটি ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল এলাকার আবুল খায়ের মৃধার ছেলে সোহেল আহমেদ মৃধার। সোহেলের মায়ের স্বপ্ন ছিল- ‘ছেলের বৌ হেলিকপ্টার করে বাড়ি নিয়ে আসবেন’৷

স্বপ্ন যেমন ধীরে ধীরে পূরণ হয়ে থাকে তেমনি সে স্বপ্নের সিঁড়িটাও হয় সুন্দর হয়। ছেলে সোহেল যখন প্রবাসে পাড়ি জমান কর্মসংস্থানের জন্য। দীর্ঘ বছর পর কয়েকমাস আগে দেশে ফিরেন৷ মা-বাবার সম্মতিতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের আব্দুল আলীর মেয়ে আফছানা আলী তিন্নীর সাথে বিয়ে কথা হয়৷ পরে দুই পরিবারের সম্মতিতেই তিন্নী ও সোহেলের বিয়ে দিন ধার্য হয়৷

গত (১২ ফেব্রুয়ারি) শুক্রবার কনের বাড়িতে বিয়ে করতে বরযাত্রী নিয়ে যান বর সোহেল। এরপরই বিয়ে কার্য শেষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে সোহেল কনেকে নিয়ে রওনা দেন ঢাকার নবাবগঞ্জের উদ্দেশ্যে। বিকাল পৌনে ৫টায় নবাবগঞ্জের হরিষকুল ফ্রেন্ডস ক্লাব মাঠে হেলিকপ্টার অবতরণ করেন৷ হেলিকপ্টার নামার পর বর ও কনেকে বরণ করে নেন সোহেলের মা এবং আত্মীয় স্বজনরা।

এসময় মাঠ সাজানো হয়েছিল দৃষ্টিদন্দনভাবে ৷ এমনকি আকর্শনীয় গেইট নির্মাণ করা হয়। ব্যান্ডপার্টিরও ব্যবস্থা কর হয়৷ হেলিকপ্টারে বর-কনে আসায় এলাকাবাসীর মাঝে ছিল বেশ উৎসাহ উদ্দীপনা। বর-কনেকে দেখতে এলাকাবাসী ভীড় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *