দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের ৪র্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সমসাবাদে নির্মিত উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করা হয়।
বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, সহ-সভাপতি মো. ইব্রাহীম খলিল, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মনিরুজ্জামান তুহিন, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান প্রমুখ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
