নবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিডি ক্লিন এর উদ্যােগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) উপজেলার আব্দুল ওয়াছেক মিলানায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় নবাবগঞ্জ বিডি ক্লিন এর পক্ষ থেকে অতিথিদের ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় মৃত মানুষ দাফন কাফন করায় টিমের সদস্যদের এবং নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন কে মানবিক কাজের উপহার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে নাসির উদ্দীন আহমেদ ঝিলু বলেন, “আজ এ ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের নবাবগঞ্জ উপজেলার সকল  স্বেচ্ছা‌সেবী ভাইদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমি চাই, সকলের এই বন্ধনটাকে ধরে রেখে আমরা নবাবগঞ্জ এর সকল সংগঠন মিলেমিশে কাজ করবে, সকলে কাঁধে কাধ রেখে নবাবগঞ্জ এর উন্নয়ন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, সকলকে একসাথে কাজ করতে হবে এবং আমি নবাবগঞ্জের জন্য ১০ হাজার বাদাম গাছ ক্রয় করেছি ইতিমধ্যে যেটা বিভিন্ন জায়গায় রোপন করবো সবাইকে নিয়ে এবং সকল খাল নদী পরিস্কারের জন্য বিডি ক্লিনসহ সকল নবাবগঞ্জের সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ করতে চাই।

অনুষ্ঠানে নবাবগঞ্জ বিডি ক্লিন এর সহ- সমন্বয়ক মোঃ ফয়সালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল বি পি এ এ , কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল, নবাবগঞ্জ উপজেলা বিডি ক্লিন এর সমন্বয়ক রাকিবুল হাসান, সমন্বয়ক লজিস্টিক তানভির রেজা, টিম মনিটর শুভ কাজী, ওয়ালিদ হোসেন সাবেক সমন্বয়ক তাসদীদ আহমেদসহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্বেচ্ছাসেবীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *