নবাবগঞ্জে বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) বিকালে উপজেলার ০৩নং জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পাঠাগার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জিয়াসমিন আক্তার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, মোতাহার হোসেন, আকমল হোসেন, আযাহার উদ্দিন কাজল, ইউসুফ হারুণ টিপু, মনিরুজ্জামান তুহিন, কাউসার মোল্লা কিরন, এস এম সাইফুল ইসলাম, আবুল হোসেন, মোতালেব হোসেন, আশিকুজ্জামান হিরণ, ফয়েজ আল মাসুদ টুটুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথিল ডি গমেজসহ অন্যান্য শিক্ষক মণ্ডলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *