নবাবগঞ্জে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনায় গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিষকুল পালপাড়া গ্রামের কয়েকটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অলংকার চুরির ঘটনায় সাগর চৌধুরী (৩৯) ও প্রেমা রাজবংশি (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ এবং ডিবি ঢাকা জেলা দক্ষিণের একটি দল।
বৃহস্পতিবার পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। সাগর চৌধুরী হরিষকুল গ্রামের মৃত মোকলেস চৌধুরীর ছেলে। প্রেমা বলমন্তচর গ্রামের মৃত কার্তিক রাজবংশির ছেলে।
বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ থানা পুলিশের একটি প্রেস রিলিজে জানানো হয়, গত ২১ ও ২২ ডিসেম্বর যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া গ্রামের কয়েকটি মন্দিরের প্রতীমা ভেঙে অলংকার, পোশাক সহ আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। পরে বৃহস্পতিবার থানা পুলিশ এবং ডিবি ঢাকা জেলা দক্ষিণের যৌথ অভিযানে ঘটনার মূল হোতা সাগর চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি ও তথ্য মতে মালামাল উদ্ধার করা হয়। এঘটনায় চুরি যাওয়া দুটি সোনার টিপসহ প্রেমা রাজবংশিকে গ্রেফতার করা হয়। সে টিপ দুটি কিনেছিল।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকালে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *