নবাবগঞ্জে নতুন আরও ১৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে নতুন করে আরও ১৩ জনের করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২৪ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (নিয়ন্ত্রণ রোগ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, ৪ জুলাই উপজেলায় থেকে ৩৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *