নবাবগঞ্জে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জে ‘ব্যাংক-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং মাঠে বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক নবাবগঞ্জ, কোমরগঞ্জ, বান্দুরাহাট ও শোল্লা বাজার শাখাগুলোর গ্রাহকদের নিয়ে সভা করেন। এ সময় সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো.নাসিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান। মতবিনিময় সভায় অতিথিবৃন্দ কৃষি উদ্যোক্তাদের কথা শুনে তাদের ঋণ প্রাপ্তি সহজ করবেন। পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংক সব সময় গণমানুষের নিয়ে কাজ করে এবং আগামিতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *