নবাবগঞ্জে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গৌরাঙ্গ বণিক নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁর বয়স ৪৮ বছর। তিনি উপজেলার নতুন বান্দুরা গ্রামের বণিক পাড়ার বাসিন্দা এবং পুরাতন বান্দুরা বাজারের ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।
বৃহস্পতিবার ( ২৮ মে) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ অনুপ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
ডা. অনুপ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২১ মে তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তিনি মারা যান। সরকারি বিধিবিধান মেনে তার সৎকারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *