নবাবগঞ্জে একুশে ব্লাড ডোনারস্ ক্লাবের ইফতার মাহফিল

নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘একুশে ব্লাড ডোনারস্ ক্লাবের’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় জয়কৃষ্ণপুর ইউনিয়নের আল মদিনা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একুশে ব্লাড ডোনারস্ ক্লাবের আহ্বায়ক মোস্তাক আহমেদের সঞ্চালনায় এসময় সংগঠনের সদস্য ডা. বুরহান উদ্দিন, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল মোস্তফা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব, প্রভাষক মানসুর রহমান, ওমর ফারুক, মনিকান্দা দাখিল মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা হারুনূর রশিদ, সহ সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা মুসলেম উদ্দিন, এসএম ইব্রাহিম, তৌহিদুল ইসলাম বাবু, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, পামির খান, সাইফুল ইসলাম লাবিব, আব্দুল হামিদ সহ সংগঠনটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *