নবাবগঞ্জের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিংগাইরে গ্রেফতার

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:  ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হত্যা মামলার মো.মনির হোসেন (২৮) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছেন সিংগাইর থানা পুলিশ। বৃহস্পতিবার(১৯ জুন) দিবাগত রাতে গাজীপুর বাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিন চারিগ্রাম এলাকার সোনা মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানাযায়,ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় ২০১৫ সালে ডিসেম্বর মাসে ১টি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামী মনির হোসেন। মামলাটি র্দীঘদিন বিচারাধীন থেকে গত ৩০ মে ২০২৪ সালে অতি:জেলা ও দায়রা জজ,৮ম আদালত,ঢাকা চুরান্ত রায় ঘোষনা করেন। সেখানে মনির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত। তারপর থেকে গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গা পালিয়ে বেড়াতেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুল জলিল ও এএসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর বাসন এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামী মনিরকে শুক্রবার বিকালে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *