নবাবগঞ্জের রাহুতহাটি চঞ্চল সংঘের বৃক্ষ রোপণ

নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে মুজিববর্ষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষ রোপণ করা হয়েছে।  শুক্রবার বিকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়ের রাহুতহাটি এলাকায় রাহুহাটি চঞ্চল সংঘের নবগঠিত কমিটির পক্ষ হতে এ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হালিম মোল্লা।
ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালি ইউনিয়ন পরিষদ সচিব ফিরোজ আলম, নবাবগঞ্জ উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক হাবিব বেপারী, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ বেপারী, ইউপি সদস্য রিপন ভুঁইয়া, অত্র ক্লাবের সিনিয় সহ-সভাপতি পাষাণ সরকার, সাধারণ সম্পাদক শেখ সোহেল, কোষাধ্যাক্ষ আক্তার দেওয়ান, ক্রীড়া সম্পাদক  রাব্বি দেওয়ান, ফিল্ড ক্যাপটিন মৃদুলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *