নবাবগঞ্জের চুড়াইন উপ-স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এতে অর্থায়ন করেন।
বুধবার (২৮ জুলাই) দুপুরে উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়লের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সহ-সভাপতি সাব্বির হোসেন বাদল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *