নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে মুজিববর্ষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষ রোপণ করা হয়েছে। আজ (১৮ জুলাই) শনিবার উপজেলার তাশুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে এ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেল পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এর আগে তিনি বিদ্যালয়ের নব নির্মিত দুটি ভবন ও সীমানা প্রাচীর কাজের অগ্রগতি ও গুনগতমান পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরে স্থানীয় লোকদের সেবা প্রদানে নির্মিত পরিবার পরিকল্পনার একটি ভবন বন্ধ থাকায় এলাকাবাসীর অভিযোগের পরিপেক্ষিত তাৎক্ষণিক মুঠো ফোনে কথা বলে সেবা প্রদান নিশ্চিত করেন। লোকবল সংকট থাকায় সপ্তাহে একদিন সেবা প্রদান করা হবে বলে জানানো হয়।
বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ চৌধুরীর সভাপতিত্বে এসময় নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ আলী শিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল্লাহ, ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি মেঘলা ইসলাম স্বপ্নাসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
